বিএনপির বর্জনের মধ্যে নির্বাচন হয়ে
যাওয়ার পর জোটের নেতাদের সঙ্গে প্রথম বৈঠক করে দেশবাসীর উদ্দেশে বক্তব্য
নিয়ে বুধবার বিকালে সংবাদ সম্মেলনে আসছেন খালেদা জিয়া।
তার প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে
জানান, বুধবার বিকাল ৪টায় গুলশানের ওয়েস্টিন হোটেলে এই সংবাদ সম্মেলন হবে।
“চেয়ারপার্সন একতরফা নির্বাচনসহ চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতির সামনে বক্তব্য দেবেন।”সোমবার রাতে ১৮ দলীয় জোটের শীর্ষ নেতাদের বৈঠকে
সংবাদ সম্মেলন করার এই সিদ্ধান্ত হয়।ওই বৈঠকের পর জোটের অন্যতম শরিক এলডিপির সভাপতি অলি আহমেদ জানিয়েছিলেন, দুই-একদিনের মধ্যে খালেদা জিয়া সংবাদ সম্মেলন হবে।
খালেদা জিয়া সর্বশেষ সংবাদ সম্মেলন করেছিলেন গত ২৪ ডিসেম্বর, গুলশানে নিজের কার্যালয়ে।
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল নির্দলীয় সরকারের দাবিতে অনড় অবস্থান নিলেও আওয়ামী লীগ নির্বাচনের পথে এগিয়ে যায়। সেই সঙ্গে বিরোধী দলের আন্দোলন দমনে কঠোর ভূমিকা নেয়, গ্রেপ্তার করা হয় শীর্ষ পর্যায়ের নেতাদের। এর মধ্যে নির্বাচনের আগে খালেদাকে তার বাড়িতে কার্যত অবরুদ্ধ করে রাখা হয়। ভোট ঠেকাতে হরতাল-অবরোধের মধ্যেই গত ৫ জানুয়ারি নির্বাচন হয়, যার ফলে সংসদে প্রধান বিরোধী দলের মর্যাদা হারায় বিএনপি।ভোটের পর কয়েকদিন অবরোধ চালিয়ে গেলেও সোমবার থেকে তা স্থগিত করে ১৮ দল। এরপরই জোট নেতাদের নিয়ে বৈঠকে বসেন বিএনপি প্রধান।