আইপিএল জিততে সাকিব আল হাসান আর সুনীল নারায়ণের ওপরই আস্থা রাখছেন কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক গৌতম গম্ভীর।
আইপিএল জিততে সাকিব আল হাসান আর সুনীল
নারায়ণের ওপরই আস্থা রাখছেন কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক গৌতম গম্ভীর। এ
দুজনের ভালো বোলিংই কলকাতাকে আবার আইপিএল জেতাতে পারে বলে মনে করেন ভারতের
বাঁহাতি এই উদ্বোধনী ব্যাটসম্যান।
সংবাদ সংস্থা আইএএনএসকে দেয়া এক সাক্ষাৎকারে গম্ভীর
বলেন, "তারা দুজনই অসাধারণ বোলার এবং এই টুর্নামেন্টে দুর্দান্ত বোলিং
করেছে।"
নারায়ণ আর সাকিব এ মৌসুমের সত্যিই দুর্দান্ত ফর্মে রয়েছেন। নারায়ণ এ
পর্যন্ত ১২ উইকেট পেয়েছেন। আর বাংলাদেশের অলরাউন্ডার সাকিব ৬ উইকেট নিয়েছেন
এবং
ব্যাট হাতেও উজ্জ্বলতা ছড়াচ্ছেন।
গম্ভীরের আস্থা তাই এ দুজনের ওপর একটু
বেশিই।
"পরবর্তী ম্যাচগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে ভারতের
কন্ডিশনে ফিরছি আমরা। আমাদের বিশ্বাস, এই দুই স্পিনার আমরা যে ফল চাচ্ছি, সেটা এনে
দিতে পারবে।"